# নর্তকী

Author: এস.জেড বাবু
Published: 2019-11-14
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a7%80/

শেষ হলো তোমার সদ্য মেকআপ ?  
নতুন করে হলো নাকি, নতুন রংয়ের ফেসপ্যাক ?  
সব কিছু কি হয়েছে অস্পস্ট্য – হয়েছে আড়াল !!  
আচ্ছা ;  
রংটা কি আগেরই আছে-  
তেমনি নিরেট নির্ভেজাল ?

আইব্রু লাগিয়েছো ?  
টিকলিটার নিচে পড়েছো কি লাল ফোটা ?  
রং লাগিয়েছো ঠোটে ?  
ঝড়ে পড়ার আগে রক্তজবার যেমন রং  
লালের চেয়ে একটু গাঢ় !! কালশিটে !

মাস্কারা লাগিয়েছো পাপড়িতে ?  
চুল ছেটেছিলে ?  
আসে কি হালকা বাতাসে এলোমেলো ক’টা চোখের সামনে ?  
বেণী করেছো-  
না ছড়িয়ে রেখেছো ?  
আকাশ কালো মেঘের মতো- ফর্সা পিঠ পিছনে !!

কাজলটা বদলেছো ?  
নাকি সেই চিকন রেখা-  
টানা টানা দুচোখের আশপাশে, নিকষ কালো !!  
নাকি বেহুলার চোখ, ভিজেনা আর !!  
আচ্ছা চিনতে পার কি নতুন চোখে  
কোনটা আঁধার আর কোনটা আলো !?

শাড়ি পড়েছো ! গাঢ় সবুজ  
লাল পাড় হলদেটে ?  
নাকি ফুলন দেবীর চরিত্রে এবার  
নতুন রূপে, নতুন দর্শকের হাটে ॥

দোল পড়েছো না ঝুমকা কানে ?  
নাকফুলটা কি আছে ?  
পারফিউমটা ও বদলে দিয়েছো  
না রেখেছ কোথাও কাছে !!

কি যেনো সংলাপ !  
এ নাটকেও তেমন ?  
ভাঙ্গা সুরে ভাঙ্গা গলায় ,  
যেমনি করে কারো হৃদয়ে  
একটা একটা শব্দে  
একটা করে পেড়েক ঠুকে যায় ?

রোমান্টিকতা আছে এ নাটকে ?  
আকুলতা, বিনয় আর মোহনীয়তা !!  
নাকি শুধু বিরহীনীর অভিনয়-  
নাকি-  
রাগি রাগি চোখে বিরঙ্গনা বিমূর্ত,  
যেনো কালী মূর্তির নগ্ন উল্লাসে-  
অশুরের গলা কেটে হবে,  যুদ্ধে বিজয় ।

নতুন পান্ডুলিপি, নতুন সংলাপ-  
নতুন মাঠে, নতুন ঘাটে-  
নতুন কোন চরিত্রের রূপায়ন ।  
বদলেছে রং, ঢং আর রূপ  
বদলেছে জানি তবে,  
নতুন নাটকে,  
নতুন করে তোমার আচরণ ॥

\-০-  
০১/১০/২০১৮
