# নবীর আদর্শ

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-07-24T02:26:57+00:00
- Updated: 2021-07-24T02:55:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6/

---

রাতের বেলা ঘুমের আগে  
নেবে অজু করে  
শয়তান  থেকে রক্ষা পাবো   
সারা রাতটি ধরে ।

ডান দিকে মুখ করে শুয়ে

 নবীর আদর্শ মানি,

তার কথাতেই পুরো জীবন

মানলে হবে জ্ঞানী।

শুয়ে শুয়ে দরুদ পড়ুন

হবে শুধু পূণ্য,

এমন জীবন না হলে ভাই

আখের হবে শূন্য।

শোয়ার আগে বিছানাটা

ছেড়ে নেবে ভালো,

নবীর আদর্শ মানলে হবে

তাদের জীবন আলো।

নবীর কথায় জীবন চললে

আখের হবে সুখী

নইলে তোমার জীবন হবে

পরকালের দুখী।

রচনাকালঃ

১১/০৭/২০২১

 

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6/#comments
