# নবীন বরণ সোনার ছেলে

Author: সঞ্জয় মালাকার
Published: 2019-06-18
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%cf%80/

সোনার ছেলে ।  
নবীন বরণ সোনার ছেলে  
স্বপ্ন কুড়াও পথে,  
পথকে তুমি সঙ্গী করে  
থাকো আউলা বেশে!

বেশ পোষাকে রাজার ছেলে  
রাখাল সেজে আছে,  
নবীন বরণ সোনার ছেলে  
কি খোঁঁজে আজ কাঁদো!

ওরে হও নি তুমি বইয়ের পোকা  
নেশায় থাকো মাতাল ,  
ওটাই তোমার স্বভাব হলো  
তুমি হলে রাখাল!
