# নবীনের জয়গান

Author: হাফেজ আহমেদ রাশেদ
Published: 2019-08-02
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%9f%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8/

আয়রে তরুণ ফুটাই অরুণ  
এই মরুরই বাঁকে,  
নির্যাতনে পৃষ্ঠ হয়ে  
দেশ মাতা যে হাকে।

দুঃশাসনে অতিষ্ঠ দেশ  
বিচার বিবেকহীন,  
বৃথা যেন যাচ্ছে হয়ে  
শহীদ ভ্রাতার ঋণ।

সোনার দেশটা হচ্ছে দেখ  
খুন খারাবির রাজ্য,  
তদন্ততেই অন্ত হয় যে  
কত বিচার কার্য।

কেউ বলে না কেউ লিখেনা  
অন্যায়েরই তরে,  
বুঝে শুনে চুপ থাকে যে  
জালেম শাহীর ডরে।

তরুণেরা না জাগলে আর  
দেশ বাঁচানো দায়,  
দেশ প্রেমেতে রাজপথেতে  
আয়রে তরুণ আয়।

এক সারিতে নীবন সবে  
রাখলে বেধে জান,  
বিজয় হবে গাইবে সবে  
নবীনের জয় গান।
