# নবীণাকে বলছি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-09-30T06:06:27+00:00
- Updated: 2020-09-30T06:06:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%9b%e0%a6%bf/

---

 

নবীণা

কখনো কি নিজেকে খুঁজেছো

সদ্য ফোটা গোলাপে

অগনিত মৌপোকার গুঞ্জণে

সুবাসিত সংলাপে ।

 

নবীণা

কখনো কি দেখেছো ভেবে

দুর থেকে ভেসে আসা ঢেউ,  সাগর তীরে

বারে বারে দিয়ে যায় চুমি

হারায় অতল গভীরে ।

 

নবীণা

কখনো কি শিউলী কুড়িয়েছো

দেখেছো কি তার বুকের ক্ষত

ভোর হতে না হতেই তার স্বপ্নরা

ঝরে পড়ে অবিরত ।

 

নবীণা

কখনো কি রাতের আকাশ দেখেছো

তার বুকে জ্বলে লক্ষ তারা

তবুও বেদনার নীল রঙে তার সাজ

দিগন্ত হারা ।

 

নবীণা

কখনো কি আমায় দেখেছো

উত্তাল ঝরে নিশ্চুপ প্রকৃতি

প্রতিকুল জোয়ারে ভেসে ভেসে

বুক ভরা অনুকুল আরতি ।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%9b%e0%a6%bf/#comments
