# নবান্নের কৃষক আজ কাঁদে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-11-09T11:46:58+00:00
- Updated: 2019-11-09T11:46:58+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87/

---

 

হেমন্তের উঁকি দেয়া কৃষক মেলায়  
এ-সময়ে এই অসময়ে, এই অবেলায়  
কী চাই! কী চাও! বুলবুল!  
শ্মশান যাত্রীর বেশে লৌহ-হুঙ্কার এঁকে  
পেঁজা মেঘের নীল আকাশ জুড়ে,  
কৃষ্ণ-মেঘের ডানা মেলে, বুকে আঁকা  
মৃত্যুর-তাণ্ডবে ডাকিনীর সেজে/বেশে  
বর্তিকা-বিদ্যুতের আস্ফালনে;

কৃষক-শিশুর ভেসে আসা আর্তনাদ  
মুহুর্মুহু রুপালী-তীরের ফলক হয়ে  
তোমার ঐ কঠিন বুক ভেদ করে না?

ফিরে যাও হে খামখেয়ালি বুলবুল  
অকালের করুণ আর্তনাদ পেছনে ফেলে,  
ঐ দূর দেশে, দূরের কোন বিরান অরণ্যে,  
স্বেচ্ছাচারী না হয়ে দৈতচারি হও এ যাত্রায়;

নবান্ন-কৃষকের কবিতা-কোলাহলে তুমিও এসো  
পরীদের সাথে, পরীদের নিয়ে।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87/#comments
