# নববর্ষ তোমাকে চাই

Author: স্বর্গের মেঘ পরী
Published: 2014-04-14
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/

বছর  
জুড়ে অপেক্ষা আসবে কবে সেদিন  
কত আকাংখা,কত অপেক্ষা,  
কত আয়োজন হে নববর্ষ তোমার জন্য ।  
নববর্ষ তোমাকে চাই  
শিল্পীর তুলিতে,  
কুমারের হাতের মৃৎশিল্পে,  
কবির কণ্ঠে ঝরা কাব্যে ।  
নববর্ষ তোমাকে চাই  
নতুনরূপে,নতুন সাজে  
কিশোরীর হাতের রঙিন চুড়ি ও  
শাড়ীতে ।  
নববর্ষ তোমাকে চাই  
কৃষকের ঢেউ ভাঙ্গা হাসিতে  
শিশুদের হাতের ছোট্ট খেলনায়  
মায়ের হাঁতের নকশী কাঁথায় ।  
হে নববর্ষ তুমি হয়েছো এক  
মিলনমেলা  
অগণিত বাঙ্গালীর হাসি-কান্না  
সব দুঃখ মুছে দাও সুখের পরশ ।  
তোমার জন্য  
ঘরে ঘরে বইছে উৎসবের  
হাওয়া,  
বাঙ্গালীর হৃদয়ে আনন্দ ছোঁয়া।  
সবার মনে সবার প্রানে নববর্ষের  
শুভেচ্ছা ।

(বি:দ্র লেখা টা অনলাইন নিউজ বিডি রির্পোটস ২৪ এ  
প্রকাশিত হয়েছে )
