# নববধুর করুন কান্না, পাঠ ২

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2020-02-27T19:12:47+00:00
- Updated: 2020-02-27T19:12:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0-%e0%a7%a8/

---

*নববধূর করুন কানানা,, পর্ব ২//*

*ক্ষমা কর স্বামী আমায়, আমি এখন পাপি*  
*ভাসুর শ্বশুর সবাই এখন এক হাতে দেয় তালি,*  
*প্রথম তোমায় না বলিয়া ভুল করেছি আমি।*

*স্বামী,*  
*বলতে যদি আগে তুমি, থাকতো না গো দুঃখ*  
*দুঃখ ভুলে বুকে নিতামা মুছে সব কলঙ্ক।*  
*এইকথা শুনিয়া স্বামীর মাথায় পড়লো বাঁঝ*  
*হাহুতাশে প্রবাস ঘরে কাটায় দিন রাত।*

*শুনতে শুনতে মায়ে কাছে বললো কিছু কথা*  
*মা শুনিয়া বলে তখন সব কিছুই তো মিথ্যা,*  
*আগে কখনো বলেনি তো এমন অশুভ কথা!*  
*বৌয়ের কথা কান দিস না, আমি বলছি তোর মা*  
*আড়শী পড়শী শুনলে তখন যাবে মাতা কাটা।*

*মায়ের কথা ছেলে শুনে অবাক হয়ে রইল,*  
*বললো শেষে মা-গো আমি কেমন করে সইবো,*  
*এমন কথা আমিও তোমায় বলছি আরো কত,*  
*মা-গো তোমার কাছে চাওয়রা ছিল সুখের একটু আশা*  
*তুমিও দিলে কলসি ভরে কলঙ্কের ভরসা।*

*মাগো একে একে সুখ শান্তি সব দিলাম তোমাদের*  
*মা এবার তোমার মুক্তি দাঁও শান্তি দাও আমারে!*  
*মা-গো করুন মতি নববধূর শুননিতো কান্না*  
*সত্য যদি না হইতো বলতামনা গো মা কথা।*

*মা তোমার কাছে বলছে কতো, জানে আড়শি পড়শী,*  
*তবে কেনে মিথ্যে বলে দিচ্ছ সবাই গালি,*  
*মা-গো বছর ছয় এক পেরিয়ে গেলো, শুনলাম নাতো আগে,*  
*মিথ্যে যদি হতো মা বলতো না আমার কাছে।*

*মাগো করুন মতি নববধূ, মাত্র কয়মাস হলো*  
*কেমন করে বলো দেখি এমন অবশ্য এলো!,*  
*মাগো ভাইটা আমার বদঅভ্যেসি জানাই ছিলো আগে,*  
*জেনে শুনেই দিয়ে ছিলাম তোমাদের হাতে,*  
*তোমারা এখন বলছ কেনো বৌটা শুধু খারাপ!*  
*মা-গো অপবাদ দেবার আগে একটু ভেবে দেখো*  
*তুমি নারী, সেও নারী, কলঙ্ক টা কতো।*

*মা-গো অবুঝ ছিলো নববধূ, ছিলে না তো তোমারা!*  
*আমি তোমার পুত্র মা-গো ছিলো না সে একা।*  
*মাগো এক ছেলেকে দেখলে তুমি, সায় দিয়েছ মাথা!*  
*মথা কাটা যাবে মা জানলে পড়শি পাড়ার।*

*মা-গো বিয়ের পরে বউ পেয়েছি মাত্র তিন মাস*  
*এই সময়ে ভাব বুঝেছি ভাইয়ের সকল স্বভাব,*  
*মা-গো ভাই ছিলো বদঅভ্যেসি মুখ ফুটে বলো*  
*এই স্বভাবে সমাজ নষ্ট এই কথা টা বলো।*

*বৌ বুঝেনি স্বামীর সংসার কেমন স্বাদের হয়*  
*স্বাদ বুঝিয়া ভাইটা আমার এমন কথা কয়।*

*মাগো সব শেষে বলছি তোমায় মনের দুটি কাথা*  
*সংসার নিয়ে ভাবতে আর ভালো লাগে না,*  
*মুক্তি দাঁও এইবার তোমরা, কপাল ভাঙা রামনীর।*  
*মা-গো পাটিয়ে দাও বাপের বাড়ি থাকুক না দুই চার দিন।*  
*আমি শান্তি তোমরাও শান্তি, থাকবে না দুঃখী দিন।*

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0-%e0%a7%a8/#comments
