# নবজন্মের আহ্বানে

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-06-08T16:00:01+00:00
- Updated: 2020-06-08T16:00:01+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

---

প্রগলভতা চিদাকাশটায়-  
বৃষ্টি ভেজা চন্দ্রের মাখামাখি পঞ্চমী-তিথীতে।  
ক্লান্ত মন ভাবনার শাখে শাখে  
বেদনাকে নিমন্ত্রণ জানায় মৃদঙের সুরে;  
প্রেম-বিরহী বাসনার নদী-তীরে  
চার-প্রহরের হিসাবে গরমিল,  
অবশিষ্ট প্রহর এলোমেলো।

তীব্র তাপদাহে লোকলজ্জা ভুলে বর্ষা আসে অভিসারে;  
উত্তপ্ত বনানীকে শীতলতায় ছুঁয়ে যায় গভীর আলিঙ্গনে।  
প্রলয়ংকারী তান্ডবে দুমড়ে-মুচড়ে যায়  
চির-হরিৎ বনানীর বুক-পাঁজরের অস্থি পঞ্জরাদি;  
এ অভিসার পুনঃ পুনঃ চলমান-  
আদিম সভ্যতার আঁচলের খুঁটে নবজন্মের আহ্বানে।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/#comments
