# নন্দিনী

- Author: [পারভীন সুলতানা](https://sonelablog.com/author/parveen018/)
- Published: 2015-08-07T16:09:44+00:00
- Updated: 2015-08-07T16:09:44+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80/

---

নন্দিনী , আমি তোমাকেই ভালোবাসি  
তাকে ভালোবাসি বলেই তোমাকেও ভালোবাসি ;  
ভালোবাসি সমগ্র চেতনায়, গভীর উষ্ণতায় ।  
সোনারূপার তুলিতে ক্যানভাসে ছবি আঁকি,  
আঁকি গল্প কথার চর ।  
তাকে ভালবাসি গভীর মমতায়  
আমার উতল হৃদয়  
চিঠি লেখে গল্প বর্ণনায় , ছন্দ কবিতায় ।  
তালদিঘি, কাশফুল, মা হাসের জলমিছিল  
সব মিলে মিশে সংসারটা ঝিলমিল  
নিপুণ এক ভাস্কর্য যার অপূর্ব মুখমণ্ডল;  
পরম যত্ন আর নৈপুণ্যে দক্ষতায় অলঙ্করণ।  
নন্দিনী,  
এও এক সন্ধি, একত্র বসবাস এখন বাসী  
মনমন্দিরে তুমি নিয়েছ ঠাই, তাই ফিরে আসি ।  
সে আমার ঘটির জল , তোলা আছে ঘরে  
প্রতিমা প্রতিষ্ঠিত সমাজ আর সামাজিকতা ঘিরে ।  
নন্দিনী ,  
তুমি দেহহীন দেহবল্লরী।  
তুমি আমার দিঘি আমার আকণ্ঠ সুধা বারি ।  
তোমার সান্নিধ্যে হৃদয় এক মন্দির  
অবগাহনে করি তোমার প্রতিকৃতি স্থাপন  
গ্রহন কর বা না কর  
তোমাতে আমি করেছি সমর্পণ ।  
০৭/০৮/১৫

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80/#comments
