# নদ নদী

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-07-02
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/

-   নদের চলা বঙ্গের বুকেকি
-   মনোরম শোভা,
-   তরুর ছায়া মনের মায়া
-   গগনে জ্বলে নোভা।

-   নদীর তীরে পাখির নীড়ে
-   সুন্দর কলতানে
-   মাঝির কন্ঠে ভালো মানায়
-   সতত প্রিয় গানে।

-   সবুজ তরু নয়ন কাঁড়ে
-   মনে লাগে’রে ভালো,
-   পাতা বিহীন সবুজ তরু
-   দেখায় যেন কালো।

-   তরুর মায়া সবুজ ছায়া
-   শীতল করে প্রাণে,
-   রাখালের যে সময় কাটে
-   বাঁশি হাতেই গানে।

-   নদী সতত বয়ে চলে’রে
-   বঙ্গের অঙ্গ দিয়ে,
-   গোসল করে বঙ্গের সবে
-   কাঁদে শিশুর হিয়ে।

রচনাকালঃ

০৯/০৭/২০২১

(১০+৭ অক্ষরবৃত্ত মহাপয়ার)
