# নদী-জল

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2019-06-20
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%b2/

জলে গড়া এক নদী  
ধারণ করে বহন করে ,  
বয়ে চলে অবিরত…

অখন্ড সমুদ্রের আমন্ত্রণে  
নিয়ে উত্তাল স্রোতস্বিনী সাজ,  
বন্ধনের সব মায়া ত্যাগে  
বইবে কূল-ভাঙার দায়।

বাঁধা দিবে ? বেধে রাখবে ?  
প্রাচীরে বাঁধা নদী ?  
সেতো প্রাণহীন স্বচ্ছ জলাধার !!

নদীর বুকে গেঁথে দেয়া হিমালয় ?  
আকূল-উষ্ণতায় গলে যাবে নির্বিশেষ।  
নদীতে ছবি রেখো না  
ইচ্ছে রঙের ফানুশ গগনে চড়ে ,  
পৌঁছোয় না মহাকাশে…

এক সমুদ্র লোনা প্রেমে  
বিধাতা গড়েছেন বিশালতার কারুকার্য ,  
এক নদীর সমর্পণে ঈশ্বর হয়েছেন জল,

নদী হয়েছে জলের ভাস্কর্য …
