# নদী-জলের মত বর্ণমালা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-15T04:19:16+00:00
- Updated: 2020-11-15T03:09:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/

---

এই যে এলো-এলো ভালোলাগা-শীত দাপিয়ে বেড়াবে বলে  
পাঁয়তারা করছে, নিজ গুণে নিজ নিজ নিষম-ভালোবাসায়  
ঠিক এক বছর আগের এমন দিন বিস্মৃত আজ কালের আধারে,  
নিভে যাওয়া বাতিদের মত,

সোনেলা হৃদয়াবদ্ধ আলোয়/আলয়ে  
সোনেলার প্রাণ-চত্বরে মোমের বাতি হাতে  
কেউ একজন নির্ঘুম জেগে আছে, সত্যের দাগ হয়ে;

হিংস্র-হিংসার বিষাক্ত-কুহক-নিঃশ্বাস ধেয়ে আসে,  
পরক্ষণেই মলিন/বিলীন হতে দেখি।

আলোর প্রত্যুষ নিয়ে প্রবহমান নদী-জলের মত  
বর্ণমালার বিচরণ উছলে-উপচে-পড়া কূল উপকূলে।

[সুবর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/) (খালি বানাম ভুল অয়);  
সোনেলা ব্লগে তাঁর শত বছরের পূর্তিতে।

ছবি নেটের।

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/#comments
