# নদী ও নারী

Author: সালমা আক্তার মনি
Published: 2016-02-28
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/

কত সহজেই ভেবে নিলে তুমি!  
তিল তিল করে বুকের হাড্ডি পাজঁড়ায়  
জমে ওঠা তোমার অবহেলার ধুলো ৷  
হৃদয়ের অলিন্দ থেকে নিলয় পর্যন্ত  
জমাট বাঁধা বেদনার নীল রক্ত গুলো ৷  
তোমার একটু স্পর্শেই কলকল করে  
হেসে উঠবে যেন পাহাড়ী নদী ৷  
নারী তো নদীই!  
তবু একবারও ভাবলে না তুমি,  
নদীরও অভিমান হয়৷  
বুক চিরে জেগে ওঠে অভিমানের চর৷  
তারপর সহস্র ঢেউয়ে সে চর যদি বা ভাঙে  
কিছু কি রেখে যায়না কালের সাক্ষী করে?
