# নদী আজ ক্রুশবিদ্ধ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-03-08T16:31:37+00:00
- Updated: 2019-03-14T15:44:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/

---

 

নদী বসে আছে ফাগুন-প্রতীক্ষায়  
এক বুক জল-সাতারে,  
অপেক্ষার স্পন্দনীয়তার শোভন সৌন্দর্যে  
বিশ্বাসের নহবত বাজিয়ে,  
ভালোবাসার চকচকে চাঁদ-জ্যোৎস্না নিয়ে।

প্রতিশ্রুতি ভঙ্গের হীন-ক্ষীণ শব্দ এ তল্লাটে পৌঁছে না,  
তপ্ত-তৃষ্ণার্ত-ক্ষুধার্ত নদী ব্যাধ-প্রতীক্ষায়  
কুড়ানো বুদ-স্বপ্নকে বুকে পুড়ে;

ফাগুন ঝাঁপাচ্ছে কুহুতানে অন্য বনে,  
অন্য ভুবনে, তছনছ করার তাচ্ছিলানন্দের  
পৈশাচিকতার উগ্র আস্ফালনে।

নদীর শিরায় শিরায় আজ বিষ-গ্লানি  
আগুন-উত্তাপের চ্যালেঞ্জ ধ্বনি;

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/#comments
