# নদীতীর ভেসে যায়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-11-03T09:07:41+00:00
- Updated: 2021-11-04T03:52:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f/

---

 

কোন কিংবদন্তি ছুটে আসে-না, আসে-নি,  
ধন্বন্তরি উপশম হাতে, উদ্বিগ্নতায় চোখ ঢেলে  
বিমূর্ত আলোকবর্ষে;  
অধরা যখন সুখচক্রের পাখ-পাখালি,  
নিষিদ্ধ গল্পের মত;

বিলাসী নদীতীরেরা ক্রমাগত ভেসে যাচ্ছে  
মতিচ্ছন্ন রাজনীতি মেনে,  
পরবাসী ভোর দূরে থেকে-ই দূরে মিলিয়ে যাচ্ছে  
কিছু না-লিখে রেখেই;

বাসা-বদল করা অনিদ্রারা শুধুই ব্যক্তিগত নাটক  
রচনার পটভূমি খুঁজতে থাকে, ক্রমাগত;

সবুজ সকালের শিশির-গন্ধে, থেকে যায় শুধু  
সামান্য কিছু ইনিয়ে বিনিয়ে না-বলা আক্ষেপ-বার্তা।

ছবি নেটের।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f/#comments
