# নতুন বছরের নতুন সূর্য

- Author: [কামাল উদ্দিন](https://sonelablog.com/author/kamal-uddin/)
- Published: 2019-12-31T13:50:14+00:00
- Updated: 2019-12-31T13:50:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/

---

নব বর্ষের নতুন সূর্য  
আবার উঠিল ভূমে,  
পুরান বছর হারিয়ে গেল  
মহাকাল মহাধুমে ।

সময় চাকার নাহিকো বিরাম  
আবিরাম চলে ছুটে,  
মানব জীবন কুঁড়ে কুঁড়ে খায়  
কালের ধরালো ঠোটে ।

হতাশ মানব বিরস মনে  
আশার স্বপন বুনে,  
নতুন বছর দ্রুত ফুরিয়ে  
বিদায়ের দিন গোনে ।

পুরানো সকল বেদনা সুখের  
স্মৃতির ফলক রেখে,  
নতুন বছর যাত্রা করে  
সুখের স্বপন দেখে ।

কদিন যেতেই নতুন ঝিমায়  
সেই পুরাতন রোগে,  
মানুষ আবার নিরাশার জালে  
হতাশার বানে ভোগে ।  
*জানুয়ারী ২০০৯ সালে লেখা / ছবি গুগল মামু থেকে ধার নেওয়া*

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/#comments
