# নতুন প্রেম

- Author: [রোকসানা খন্দকার রুকু](https://sonelablog.com/author/ruku007/)
- Published: 2020-07-17T10:53:49+00:00
- Updated: 2020-07-17T12:04:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

---

 

শোনো?আমার প্রেম হয়েছে,  
আমি প্রেমে পড়েছি।  
তুমি বলেছিলে,আমার পিছু ছাড়,স্বাধীনতা দাও,মুক্তি দাও,  
তোমার মত চলবে,দম বন্ধ হতে আসে আমাতে।  
বুঝতে বাকি রইল না,  
আমি তোমার সামাজিক প্রয়োজন মাএ।  
কাউকে আমিও খুঁজছিলাম,অবশেষে পেলাম,,,,,,  
এখন দিব্যি আছি,নির্ঘুম রাত নেই আর!  
সকাল হতেই চায়না,  
যতক্ষণ ইচ্ছে ওকে জড়িয়ে ঘুমাই।  
কফি পাউরুটিই অমৃত,তোমার তো অসহ্য ছিল।  
অতঃপর ফ্রেশ শাওয়ার,হিন্দি গান ফুল ভলিউমে,  
নাচানাচি,নিজেকে তরুনীই লাগে ওর সাথে।  
তোমার জন্য তো অনেক রাঁধতাম,,  
খেতে শুধু,,বলতে না কেমন হয়েছে।  
ও অল্পই খায় –  
শুকনা মরিচ,ডিমভাজা,বেগুন ভাজাতেই  
খুশিতে টগবগ করে,অসংখ্য ধন্যবাদ জানায়।  
রোদেলা দুপুর গায়ে মাখি ওর সাথে  
বিকেলে ছোট্ট নদীর মাছের খেলা,  
হাঁসের প্যাকপ্যাকানী,কচুরীপানার বাতাসে দুলুনি,  
পাখিদের কিচিরমিচির শুনেই ফিরি।  
ও বলে অত টাকা,বাড়ি?সুনাম,টক্কর দিয়ে কিইবা হবে?  
যাকনা এভাবে !!!!!!!! অতিথিই তো আমরা।  
চল চাঁদ দেখে আসি,,,,,  
চাঁদের লুকোচুরি,মেঘের সাথেউঁকি দেয় মুচকি হেসে।  
অতঃপর দীর্ঘ সময় কাটে,আবেশে ঘুমপায়,,,  
ঘুমিয়ে পড়ি কাঁকড়ার মত,ওর বুকে মুখ লুকিয়ে।  
অসহ্য পৃথিবীটা ভাললাগছে আবার,,  
হ্যাঁ,যেখানে মৃত্যু কামনা ছিল,  
আজ বাঁচতে ইচ্ছে করছে অনেকবছর ।  
তুমি ছাড়া!!!!!  
কারন?আমি প্রেমে পড়েছি আমার,আমার মনের,আমার আমিত্বের,আমার সওার।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/#comments
