# নতুন দিবস, কন্যা সন্তান

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-09-02
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/

# নতুন দিবস

– [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://www.bangla-kobita.com/jahangiralam123/)

নব সাজে নব রূপে চেয়ে আছে আমি  
বিকেলে আরতি চুপে জানে অন্তর্যামী।  
বসন্তের আগমনে অলি ছোটে ফুলে  
প্রেমের ব্যথা ফাগুনে মনে দু দু কূলে।  
ফুলের সৌরভ মনে দীর্ঘ পথে চলা  
নাহি আসে সাথে ক্ষণে কি জানি কি বলা।  
প্রেমের পরশ পেয়ে উড়ুউড়ু মন  
সদা যায় গান গেয়ে সখী তোমা সন।

প্রেমের আগুন জ্বলে দিল পুড়ে শেষ  
জীবন সুখের ফলে ভরা প্রেমে বেশ।  
প্রিয়জন কাছে থাকা কি যে লাগে ভালো  
জোনাকের আলো রাখা তিমিরেতে জ্বালো।

রচনাকালঃ  
২১/০৭/২০২১

অরিত্রিক কবিতা ৮+৬  
——————————  
কন্যা সন্তান  
জাহাঙ্গীর আলম অপূর্ব

বাপের বাড়ি যাবার কালে  
খুশি কন্যার মন,  
কত কিছু ভাবে সদা  
শুধুই ক্ষণে ক্ষণ।

বাপের গৃহে এলে কন্যার  
দৃঢ় মনো’বল  
স্বামীর গৃহে যাবার কালে  
চোখে আসে জল।

সুখে দুখে জীবন তরী  
বাপের গৃহে টান,  
ঘাত প্রতিঘাত জীবন মুখে  
মান আর অভি’মান।

বাপের গৃহে থেকে কন্যার  
বেলা গেছে ওই,  
স্বামীর গৃহে নেইতো কোথা  
প্রাণের প্রিয় সই।

বাপের গৃহে কন্যা সন্তান  
থাকে সুখে তাই,  
বাপের গৃহে মতো শান্তি  
অন্য কোথাও নাই।

বাপের গৃহে কষ্ট করে  
থাকে সেথায় মন,  
শ্বশুর গৃহের সুখে ভরা  
যেমন পদ্ম বন।

রচনাকালঃ  
২২/০৭/২০২১

৪+৪/৪+১
