# নতুন জন্ম

- Author: [হৃদয়ের স্পন্দন](https://sonelablog.com/author/hridoyerspondon/)
- Published: 2017-05-09T05:53:46+00:00
- Updated: 2017-05-09T05:57:21+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae/

---

কাচা গাঁজার স্বাদ-  
তুমিও নিবে একদিন।  
হয়তো সেদিন আমাবস্যা হবে,  
অথবা তোমাদের ভাষায়-  
“ফুল নাইট মুন”।  
অথচ আমি নিয়ন আলোর নিচে,  
রাত জেগে চলা এই শহরের রাস্তায়-  
কাচা গাঁজার স্বাদ নেই।  
আচ্ছা তুমি কাচা গাঁজা চেনো?  
যে তামাক পাতা গাছ থেকে উঠিয়েই খাওয়া হয়,  
যাতে মিশে থাকে ষোড়শ কিশোরীর সুডৌল স্তন ছোয়া পাতা-  
অনেকটা অক্ষয় অবিকল প্রেমের মত,  
যেমনটা তোমার আমার ভালোবাসা।

এক পাশে কমলা আর অন্য পাশের উজ্জ্বল ল্যাম্পপোস্ট বলছে-  
গগজ দু প্রকারের হয়,  
তুমি কোনটা চাও?  
ধোয়াশা ভরা কমলা কোয়া?  
না-  
ছন্নছাড়া ছন্দ জীবন!  
আর দুটো ল্যাম্পপোষ্টের মাঝে রোড ডিভাইডার বলছে-  
এক ঢিলে দু পাখিতো?  
ইহকালের মায়া ছেড়ে যাও।  
শেষ বিদায় ষ্টোরে রেখে যেও  
৫০০+ কিছু টাকা।  
মানিব্যাগে লিখে রেখো ঠিকানা,  
পার্সেলে পৌছে যাবে কাফনের কাপড়।  
সারাটিজীবন যেখানে কাটিয়েছো নিজ সিদ্ধান্তে,  
পাওনি ভালোবাসা আপন দেয়ালে;  
তবে তিন খন্ড কাপড়ের টাকা দিয়ে যেও খেয়ালে।

করুনাই চেয়েছো কেবল,  
চাওনি কেউ অপেক্ষা করুক দীর্ঘ রজনী-  
চাবি হারায় বলে কোমরে নিলে সুতা,  
হায়রে তাও যদি কেউ বলে কুফরি কালো কাউয়া!

তবে কিনে নিও ইয়াবা,  
নিরেট চতুর খেয়ালে!  
ঘুম চোখে দিও সাজা,  
শক্তির আড়ালে।

---

Comments: 0 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae/#comments
