# নতুন অপরাজিতা

- Author: [ওয়ালিনা চৌধুরী অভি](https://sonelablog.com/author/walinacho/)
- Published: 2013-11-25T15:10:35+00:00
- Updated: 2013-11-25T15:11:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: অপরাজিতা ফুল, কাঁটাতারের বেড়া, দখিনা বাতাস
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/33332222.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/33332222.jpg)

বুকের মাঝখানে একটা কাঁটাতারের বেড়া  
হিসেবের খাতার শেষের কটি পৃষ্ঠায়  
কাটাকুটি খেলা ।  
অষ্টপ্রহরের কবিতাগুলোতে  
অদৃষ্টের ছাপ ।

পুরো জীবনটাই উল্টে দেখি  
দুমড়ে মুচড়ে ফেলে দেই একপাশে ।  
নতুন ক্যানভাসে  
একটা নতুন অপরাজিতা …  
দোলে দখিনা বাতাসে ।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
