# নতজানু জল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-03-06T07:12:27+00:00
- Updated: 2017-03-06T06:43:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%b2/

---

সোনালী হুইসেল থেমেছে সেই কখন  
খ্যাপা জ্বলন্ত সূর্যের নীচে কাঠফাটা রোদে,  
রসেবশে খেই হারানো সাত-পাঁচ কথার ভিড়ে।  
ঘুমিয়ে ঘুমিয়ে লিখছিনে  
যত্তসব খাপছাড়াদের সাথে মিলেমিশে!!  
ধুর, গনগনে গ্রীষ্মের আকাশ গেল ঢেকে  
খণ্ড খণ্ড মেঘের আড়ালে।

প্রেতানন্দে মাতি আনন্দ বাগানের উচ্ছলতায়  
প্রতিপালনের অপেক্ষায় থাকে এক-বুক বসন্ত-প্রার্থনা,  
চকচকে জল নতজানু হয় পায়েল পায়ের নূপুর বাজিয়ে  
স্ফটিক শুভ্রতায় গা দুলিয়ে,  
বসন্ত! সে কোথায় হারিয়ে গেল!!

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%b2/#comments
