# নটঘটে প্রেম আত্মা

- Author: [মুহম্মদ মাসুদ](https://sonelablog.com/author/masud95/)
- Published: 2020-04-05T04:56:27+00:00
- Updated: 2020-04-05T04:56:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%98%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be/

---

 

এই মধ্যরাতে, প্রিয়,  
তুমিও কি গো জেগে আমার মতো?  
একটু ভেবে নিও-  
এ দূরত্ব আর বাড়তে দেবে কত?

এই মধ্যরাতে, প্রিয়,  
সুনশান বয়স্ক কবরও কাঁদে আমার মতো?  
একটু শুঁকে নিও-  
এই কলিজা পোড়া আর্তনাদ চলবে কতো?

এই মধ্যরাতে, প্রিয়,  
জানালাগুলো মুচকি হাসে আমার মতো?  
একটু চেয়ে থেকো-  
চাঁদ তারা জোনাকিপোকা জ্বলে নিয়ম মতো?

এই মধ্যরাতে, প্রিয়,  
ডায়েরি পাতা ছটফট করে আমার মতো?  
একটু কালি দিও-  
লাল শাড়িতে সাজো আয়নার মতো?

এই মধ্যরাতে, প্রিয়,  
হৃৎপিণ্ডে মাথা রেখে কথা হয় আমার মতো?  
একটু অভিনয় কর-  
ছলচাতুরী তাল-বাহানা করছো প্রয়োজন মতো?

এই মধ্যরাতে, প্রিয়,  
ঘুমের ঘোরে হুঁশ বেহুঁশ অজ্ঞান আমার মতো?  
একটু ভেবে নিও-  
তোমার রূপ-যৌবন দাউদাউ জ্বলে যুবতীর মতো?

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%98%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be/#comments
