# নগরীর বখাটেনামা

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-09-07T17:12:28+00:00
- Updated: 2019-09-07T17:12:28+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%96%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be/

---

চোখের রেটিনায় ধরা খায় আমার আহত বিবেক;

দেখি যথাক্রমে-  
বন্ধু-বান্ধব, মোড়ল বাড়ির কুকুরের মতো হাঁক দেয়  
লালা ঝরায় ততক্ষণে- রোদে শিকার ধরা শিয়ালের ন্যায়।

সেই থেকে আর কোনোদিন বন্ধু-বান্ধব নয়  
বুঝি পৃথিবী মতোই ঘুরপাক খায় চোখের পাশে  
কুকুরের পৈশাচিক কায়দায় সহস্র জিভের ডগা  
শিয়ালের ছিঁড়ে খাওয়া সনাতন দশটি আঙুল

মনের আয়নায় ভাসে উল্লেখিত পশুদের কার্যকরণ;

সদ্য কৈশোরে উত্তীর্ণ ঝুঁটি করা কোমল কিশোরী  
ক্যান্সারে আসক্ত স্বামীর কেমোথেরাপি তুল্য শ্রেষ্ঠাঙ্গী  
ছিলো, আছে-  
আজো কুকুর আর শিয়ালের সারসংক্ষেপিত দৃষ্টিতে।

জীবিকার দায়ে অবিরাম ছুটে যায়- ওরা?  
ঝুলে থাকে কোনো শব্দ শ্রমিকের জমকালো শব্দের বহরে  
থেমে যাওয়ার শানে নুযুল শুনে অপুষ্টিজনিত রাষ্ট্রের গলায়।

উপসংহারে-  
শিয়াল, কুকুর, মানুষ আবারও যদি একবার  
দাঁড়ায়- বনফুলের নিমগাছের ছায়ায় নিরব নিঃশ্বাসে  
মুখ তুলে দেখবে; নিরাপদে বখাটেহীন আমার শুদ্ধ নগরী।

নেত্রকোনা, ময়মনসিংহ

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%96%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be/#comments
