# নক্ষত্র সময়

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2020-10-12T10:16:56+00:00
- Updated: 2020-10-13T22:36:34+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/

---

বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা  
অপলক সকাল দুপুর রাত্রিতে  
ঐ দূরপানে কে যায় আসে।  
শব্দেরা হাহাকারে দুঃস্বপ্নে খেলা করে;  
ডায়েরির পাতায় লুডুর ছকে।

ভুল সময়ে ভুল পৃথিবীর কোলে  
জন্ম নেয়া ভ্রূণঘ্ন পিন্ডের দীর্ঘশ্বাসে  
চমকে উঠি ক্ষণেক্ষণে!  
দাবী-দাওয়া শিকেয় উঠেছে;  
অনাগত গোধূলির নিষ্প্রাণ কুহুকতায়  
বেঁচে থাকার আকুতি আকাশে বাতাসে।

হে সমরসঙ্গী, মনে রেখো সময়ে  
নক্ষত্রেরও রাত আসে  
সূর্যালোকে তারাও বিলীন হয়ে যায়!  
ক্যানভাসে বেঁচে থাকে স্মৃতিকথা-  
প্রজ্জ্বলতায় আড়ালে আবডালে।

– সোনেলা ব্লগের ডেভলপার এবং ব্লগার আমাদের প্রিয়জন নাজমুল আহসান ও নাজিয়া তাসমিন যুগলের আদরের কন্যাটির জন্য সুস্থতা প্রার্থণা করছি।

---

Comments: 35 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/#comments
