# নক্ষত্রের আলো-ছোঁয়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-01-07T04:51:22+00:00
- Updated: 2020-01-07T05:15:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be/

---

 

কেউ কথা রাখে না, সে-ও রাখেনি!  
কলেজ থেকে দুম করে জানিয়ে দিল পরীক্ষায় ফার্স্ট হয়েছে,  
এ আর এমন কী! এ-তো হর-হামেসাই হয়/হচ্ছে!  
তাই নাকি! শীতের পিঠে-পুলির মত, চাইলেই পাওয়া যায়!  
কৈ! আগুনে/আগুইন্না পিঠা!  
কেউ তো দিল-না/দেয়-নি/দেবে বলেও মনে হয় –না!  
এই জাঁকানো শীতে।

সব পরীক্ষায় সব সময় কিছু একটা হওয়া,  
এতো অভ্যাস হয়ে যাচ্ছে! সামনে পড়ে থাকা  
জানা-অজানা ঝড়-বৃষ্টি, ক্ষর-তাপ, হিম-শীত!  
কী কী ভাবছে কে জানে!  
তখন প্রথম-গুলো সাথে থাকবে তো!  
না-কী একলা ফেলে পালিয়ে যাবে!  
গেলে যাবে!  
কত কিছুই তো গেল! এ এমন কিছু না।

ছায়া-পথের কোন এক জানা/অ-জানা নক্ষত্র  
আলো ফেলে রেখে যাবে আড়াল-অলক্ষ্যে,  
বা পুরোটাই ঢেকে ফেলবে আধারে, কে জানে!  
শান্ত মনে চারপাশ দেখি অতিশয় সাবলীলতায়  
একদা চাঁদ এঁকেছি নিশীথে অঙ্কন-শৈলি না জেনে;

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%81%e0%a7%9f%e0%a6%be/#comments
