# নকশীকাঁথা

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-10-04T20:49:30+00:00
- Updated: 2013-10-04T20:49:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b6%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a5%e0%a6%be/

---

১. নিঃসঙ্গ জার্নাল ..

দুঃখের স্রোত  
স্মৃতির রোদ  
আমার পথ চলা , হতাশায় ….  
হয়ে সাধারণ  
সংগ্রামী আমরন  
আমার কথা বলা , অতৃপ্ত বাসনায়…

সপ্নের সীমানা  
হারিয়েছে ঠিকানা  
আমার বেঁচে থাকা , যন্ত্রনায় …  
বিষাদী শহর  
বাসনা প্রহর  
নিজেকে খুঁজে পাওয়া ,অযাচিত ছলনায় …. ।

২. গান..

নিঃশব্দের গান শুনি  
হারানো সুখের অতল গভীরে  
গিয়ে প্রতীক্ষা প্রহর গুনি …  
অস্থির মৌনতায় ,  
পৃথিবী ভরে গেছে রুপোলী  
আলোর শূন্যতায় …. ।

৩. কইতরি…  
আমার কথায় কষ্ট পেলে  
কৈতরি তুমি যেওনা ভুলে  
এমন যেন কখনো হয়না  
নীরবে তোমার চোখের জলে  
কিছুটা কাজল মুছে গেলে  
আমার একেলা বেদনা সয়না

( সুফি ভাইয়ের কইতরিকে )

৪. জুয়া ..

কেন তোমার আনাগোনায়  
আমার উদাস মন  
কেন আমার হৃদয় জুড়ে  
তোমার অবাধ বিচরণ ?  
কেন তোমার লীলাখেলা  
ক্যামনতর ছোঁয়া  
যখন তখন মনের ঘরে  
খেলছ কেন জুয়া ?

৫. ছায়া ..

বুকের ভেতর কষ্ট দিয়ে  
গড়েছি এক আকাশ  
সে আকাশে বিরহী ছায়া  
আর গুমোট বাতাস ।

স্বপ্নগুলো হিম ঘরে শুয়ে  
আছে বেদনা মলিন সুখে  
জীবনের চাওয়া পাওয়ার  
হিসেব মেলাই পরাজিত মুখে ।

৬.. ভালোবেসে ভুল করেছি

ভালোবেসে ভুল করেছি  
ভালোবেসে ভুল করেছি  
ভালোবেসে ভালবাসাকে ভুল জেনেছি  
ভালোবেসে ভালবাসাকে ভ্রান্তি মেনেছি  
ভালোবেসে ভুল করেছি  
হৃদয় ভাঙ্গার ভালোবাসায়  
ভালোবাসার সংজ্ঞা জেনেছি  
ভালোবেসে ভুল করেছি …  
৭. নামহীন ১ ..

পাইনা কেন তোমায় আমি  
অলস সকাল সাঁজে ?  
চাইছি তোমায় অনেক কাছে  
আরো বুকের মাঝে !  
৮. নামহীন ২ ..

ঘোর তৃষ্ণা নিয়ে এই বেঁচে থাকা  
ব্যথাগুলো উপহাস করে নিত্য  
দৃষ্টিজুড়ে নাজিফাহর সামিয়ানা  
বেঁচে আছে সাথে একাকীত্ব ।  
৯. খিপা

খিপা রমাআ খিপা  
রআ তোক নবজী কিবা ?  
রত্বেসদা ইএ নেহদ  
নেমক্যা চেবে কিথা ?  
খিপা রমাআ খিপা  
মসঅ য়নাসবা তোক  
রআ কিফাঁ ? ( উল্টো করে পড়তে হবে )

১০. নামহীন ৩ ..

কতোটা বাসনা নিয়ে তোমায় এঁকেছি  
হৃদয়ে লালিত কতোটা কল্পনার গভীরতায় ?  
বিষাদী দহনে তোমাকে আরাধ্য দেবী জেনেছি  
স্রোতের দেয়াল হৃদয় জুড়ে বিরহী অহমিকায় ।  
তুমি জানো না …..

১১.

তোমার দিলাম ইচ্ছে নূপুর

তোমার জন্য মেঘলা দুপুর

তোমার ঘিরে জড়িয়ে থাকে

শীত জড়ানো আশা

সুখসারিদের আহবানে জোনাক

জ্বালে মেঘলা ভালোবাসা ।  
আমি কিছুদিন ধরে লিখতে পারছিনা । একজন আমাকে প্রায়  
জিজ্ঞেস করেন , আমার কি সমস্যা ? লিখিনা কেন ? কিছু প্রশ্নের উত্তর হয়না ।  
উনি তা জানেন । জেনেও … উৎসর্গ … আফরি আয়েশা .. আপনাকে ।  
আমি লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছি , কীভাবে বুঝাই !

 

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b6%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a5%e0%a6%be/#comments
