# ধূলোর শহরে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-02-10T18:32:48+00:00
- Updated: 2022-02-10T18:32:48+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87/

---

 

ধুলোর শহরে বৃষ্টি এলো নেমে

বিষণ্ণতায়  ভরাআমার বুক

মেঘ শাবকের কান্নার সুর

শহর জুড়ে বিরহে ব্যথাতুর ।

 

এক প্রহরের স্বপ্ন গাঁথা

বৃষ্টির জলে ভাসে

চেনা পথা, চেনা গলি, অচেনা হয়

ভালবাসার সর্বনাশে  ।

 

এ পথেই ছিল বড় টান

নিঃশ্বাসে ছিল  শহরের ঘ্রাণ

স্পর্শ ছিল স্পন্দন জুড়ে

বৃষ্টির জলে সব অবসান ।

 

এ শহর জুড়েই জীবনানন্দের রচনা

এ শহর জুড়েই আমার বঞ্চণা

কোন টানে,  কোন অভিমানে

কাঁচাগোল্লায় স্বাদ মিটলো না ।

 

আর যদি না হয় দেখা

মাখা না হয় স্পর্শের ধুলো

কথা না হয় প্রাণে প্রাণে

শহর তুমি থেকো ভালো  ।

 

রচনা কাল ঃ ১০/০২/২০২২

নাটোর

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87/#comments
