# ধূর্ত প্রেম

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-19T11:48:50+00:00
- Updated: 2021-04-18T13:33:31+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

---

 

ভাবনার ঘনত্ব ফিকে হয়ে এলে, মূর্ত হয় কথার মারপ্যাঁচ,  
প্রাক্তন প্রেমের নিকুচি-ঠিকুজি, পাটিগণিতের ছং বং,  
বহুগামী-মন নূতন মওকা/সওদা খোঁজে  
পাহাড়ি হাসির মোক্ষম তীরে, এখুনি ছুঁড়বে সে,  
ছুঁড়েছে যেমন আগে-ও, জেদি নাভিতে, নূপুর নাচের মুদ্রায়;

মাতৃহীন ভাগাড়, কুকুরদের হানাহানি, লুটেরাদের মহড়া,  
অপরাধ-অপরাধীর পুণ্যস্থানে সরগরম এ শহুরে শহর,  
এক হাসপাতাল অসুস্থতা নিয়ে মিথ্যেবাদীরা গল্প শোনাচ্ছে  
স্যাভলন ঘ্রাণের, পর্দা-হীন মার্বেল চোখে জ্বেলে রেখেছে  
হিসেবি প্রেমের আঁচ, সবল আয়ু রেখা খুইয়ে।

মৃত্যু এখন আর কাঁদে না, একমুখী মূর্খ-ধূর্ত প্রেমে।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/#comments
