# ধিক্কার তোদের, অভিশাপ তোদের

- Author: [নীলকন্ঠ জয়](https://sonelablog.com/author/nilkanthojoy/)
- Published: 2013-09-29T12:26:20+00:00
- Updated: 2013-09-29T13:57:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [মুক্তিযুদ্ধ](https://sonelablog.com/category/freedom-war/)
- Tags: আত্মত্যাগ, কবিতা, নীলকন্ঠ জয়ের ডায়েরী, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%a6/

---

ধিক্কার তোদের অভিশাপ তোদের  
কুলাঙ্গারের দল-  
এই বাংলার জল হাওয়ার সাথে  
কিসের এত ছল?  
বোনের সম্ভ্রম,ভাইয়ের রক্ত  
মায়ের চোখের জল-  
শকুনীর চোখে দেখিস তোরা  
কোনসে সুখে বল?

বাহান্নতে রক্ত দিলাম  
মাতৃভাষার তরে,  
একাত্তুরে বেঈমান তুই  
মারলি ভাইকে ধরে?  
ভেবে দেখেছিস তুই নরকীট-  
যুগ যুগান্ততরের ঝুট?  
নইলে কি আর বোনের সম্ভ্রম,  
মায়ের ইজ্জত করতি কিরে লুট?

ধিক্কার তোদের অভিশাপ তোদের  
নরপিশাচের দল;  
তোদের রক্তে খেলবো হলি-  
মোরা মুক্তিসেনার দল।  
ঘুমন্ত জাতি আজ জেগেছে-  
আর কতকাল বল?  
মুছবে এবার মায়ের অশ্রু,  
বোনের চোখের জল।

 

 

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/71414_10151252846515248_1981555958_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/71414_10151252846515248_1981555958_n.jpg)

*দেশদ্রোহী বেঈমানদের অবিলম্বে ফাঁসি চাই*

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%a6/#comments
