# ধারে পাওয়া এক চিমটি উষ্ণতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-01-03T11:44:22+00:00
- Updated: 2020-01-06T09:31:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%a4/

---

 

কী-হতে-পারতো-র বাইরে গিয়ে, কী কী হয়নি/হবেও-না  
ভাবতে মন্দ লাগছে না, এই শীতের বৃষ্টিতে;

আধো-বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের আঁধার-হাতছানিতে,  
দুপুর-সূর্য আলগোছে সরে সরে যাবার পায়তাঁরা সন্ধ্যা সূর্যতে,  
তারাদের ইশারা-ভ্রুকুটি রক্তিম চিবুক বাড়িয়ে,  
রহস্য চাঁদের উদ্ধত-উদ্যত-উন্মুক্ত বুকে,  
কী কী হয়! কী কী হয়-না! কে জানে!

বিলম্ব-যাত্রায় দরজার বাইরে দাঁড়িয়ে  
এমন কী ই বা হতে পারে/পারতো এ অ-বেলায়!

হে আগত শৈত্য প্রবাহ, ‘প্রবেশ নিষেধ’ নিয়ে নয়!  
অন্তত এবারে সামান্য একটু উষ্ণতার ধার নয়ে এসো;  
দিও অগুণে-পিঠা!

ছবি……নেটের

---

Comments: 40 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%a4/#comments
