# ধানসিঁড়িতে ভিজতে থাকা (৫)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-06-24T12:22:26+00:00
- Updated: 2019-06-25T02:29:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a7%ab/

---

 

ঝেঁপে আসা বৃষ্টিতে গাঁ-এলিয়ে/গাঁ-জুড়িয়ে  
স্বস্তির নিঃশ্বাসে এই তো বেশ, ধানসিঁড়িটির তীরে;  
আমি আজ কোথাও যাব না, লেপ্টে যাওয়া গাঁ-গতরে  
টুপটাপ শব্দ-বেঁধে নদী বয়ে যায় নিরবধি নিজ মনে  
মওকা মত আচমকা ধেয়ে এসে পিন-পিনে ছিনে জোক  
নিকোটিন থুথুতে চাচা আপন প্রাণ বাঁচা।

প্রফুল্ল কম্পনে ধানসিঁড়ির নিকানো জলে  
দেখতে পাচ্ছি প্রজাপতির রংবাহার  
আছে চাঁপা আর কদম ফুলের হাতছানি  
আমি নড়িনি, ধানসিঁড়িটি-ও না,  
অস্তিত্বহীনতার মুখোশ আর মেকি প্রলয় হুঙ্কারে-ও  
আছে চাঁপা আর কদম-ফুলের হাতছানি।

---

Comments: 38 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a7%ab/#comments
