# ধর্ষণ প্রেক্ষাপট(পর্ব-২)

- Author: [মাসুদ চয়ন](https://sonelablog.com/author/masudchoyon/)
- Published: 2019-08-25T07:40:31+00:00
- Updated: 2019-08-25T07:40:31+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a6%9f%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a8/

---

.বর্তমান`প্রেক্ষাপট_  
ধর্ষণের জন্য যারা কারনে অকারণে নারীর পোশাক কিংবা নারীর স্বাধীনভাবে চলাচলকে দায়ী করে,তারাই ধর্ষণের উস্কানিদাতা তারাই পরোক্ষভাবে ধর্ষণের সমর্থক।তারা ইঞ্জয় করে এইসব প্রেক্ষাপট।যে পুরুষ প্রতিদিন একশত নারীকে মাল মাল বলে কুচকাওয়াজ তোলে,তার মুখে নারীর জীবন পরিক্রমার উত্তরণ বানী আদৌ শোভা পায়না। ধর্ষণ বাংলাদেশে প্রতিনিয়ত নিজস্ব মাত্রা ছাপিয়ে জ্বালের মতো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে লোকালয় হতে জনহীন অরণ্যে।এর জন্য আমরা পুরুষেরা কিছুতেই নিজেদের দায় এড়িয়ে যেতে পারিনা।আমরা বারবার নারীর লজ্জা সেই নারীকেই ছুড়ে দিতে পারিনা/  
.  
……কারণ,সামনে এই পরিনতি আমাদের পরিবারের কারো জন্য অপেক্ষা করছে।আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোনো মেয়েই একা সন্ধ্যার পর কম লোকালয় প্রবন এলাকায় চলাচল করার সাহস রাখেনা।  
যারা বারবার এই একই আওয়াজ তুলে নারীর ব্যক্তি স্বাধীনতাকে হেয় করে চলেছে,নারীকেই অপরাধী বানাতে উৎসুক হয়ে উঠছে,তারা আর যাই হউক নারীর নিরাপদ জীবনের জন্য আশির্বাদক নন,তারা চাননা নারী জীবনে পরিপূর্ণভাবে মুক্তি আসুক।  
.  
………….তারা ধর্ষণের পুরো দায়ভার সেই ভুক্তভোগী নারীর উপর চাপিয়ে দিয়ে নিজেদেরকে স্বচ্ছ সৎ নিষ্ঠাবান চরিত্র হিসেবে উপস্থাপন করতে চায়_এটাই তাদের মূল উদ্দেশ্য।  
অথচ ধর্ষণের পুরো দায়ভার পুরুষের উপর বত্যায়।অন্তত এই ইস্যুতে আপনি নারীর উপর দোষ চাপাতে পারেননা।যখন ধর্ষণের মতো পাশবিক প্রেক্ষাপটের আবির্ভাব হয় তখন নারী অসহায়,পুরুষ হিংস্র দানব।  
_প্রতিদিন শত শত নাবালিকা শিশু ধর্ষণের স্বীকার হচ্ছে বাংলাদেশে।পরিনত বয়সীদের সংখ্যা তো লিমিটের বাহিরে। যে শিশুটিকে ফুসলিয়ে ভুল ভাল বুঝিয়ে ধর্ষণ করা হচ্ছে,সে কিন্তু আদৌ জানেনা এর পরিনতি কি।  
.  
..সে জানেনা তার অপরিপক্ক যোনিদার কতোটা ক্ষত বিক্ষত হতে পারে,সে জানেনা বাঙলার সমাজ ব্যবস্থায় শ্রদ্ধাভাজন শিক্ষকদের মাঝেও লুকিয়ে আছে এমন বিকৃত চেতনা।তবে সে কার কাছে নিরাপদ! এইসব অন্তঃস্পর্শক ইস্যুতে বারবার নারীর উপর ব্লেইম চাপানো বন্ধ করুন।পোশাক,স্বাধীন চলাচলের অজুহাত বারবার টেনে আনবেন না।এই ইস্যুকে তুচ্ছ হেয় করার প্রয়াস চালাবেননা। সেটা বলার অধিকার আপনার মানে পুরুষের নেই।যে জীবন যার সে জীবন নিয়ে তাকেই ভাবতে দিন।সে কি পরবে,কোথায় যাবে,কি খাবে,কি করবে সেটা তার ব্যক্তিগত অধিকার।  
.  
_একটি মেয়ে টি শার্ট এ লিখেছে’গা ঘেঁষে দাঁড়াবেননা’আমার প্রশ্নটা হচ্ছে তিনি এটা কেনো করেছেন?ভুক্তভোগী কি তিনি নাকি আপনি!অবশ্যই তিনি বা তেনার মতো হাজার হাজার নারী। এ নিয়ে পুরুষ সমাজ ঝড় তুলে দিলো নারীর বিপক্ষে ।সেই টি শার্টে ফটোশপের মাধ্যমে লক্ষ লক্ষ অশ্লীল বিকৃত শব্দ বসিয়ে প্রচার প্রচারণা শুরু করলো। এর মানে কি আপনি অস্বীকার করেন যে,এদেশে নারীরা এই সমস্যা ফেইস করেনা!এ-ই প্রশ্নটার উত্তর নারীরাই দিক।সেটা দেওয়ার রাইট আমার বা আপনার নাই।এসব ট্রল থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে।এদেশে নারীকে এখনো ভোগ্য পন্য হিসেবে চিন্তা করেন বিশাল সংখ্যক মানব সার্কেল।নারীর উপর ব্লেইম চাপিয়ে তারা নিজেদের বিকৃত স্বার্থ উদ্ধার করতে চায়।  
(মাসুদ চয়ন)

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%aa%e0%a6%9f%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a8/#comments
