# ধর্ষণ ও মনোবৃত্তি/মানসিকতা- ২ ধর্ষণ/হত্যা ও প্রতিবাদের ভাষা

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2016-03-24T17:35:17+00:00
- Updated: 2016-03-24T17:35:17+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-2/

---

সেনাবাহিনী ও সেনানিবাস নিয়ে সাধারণ্যে যথেষ্ট ভয় আর অজ্ঞতা আছে এবং বিরূপ মনোভাব আছে। কারণ কি? আমাদের ইতিহাসে বলে এই দেশ সেনাবাহিনী দ্বারা নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত হয়েছে বারেবারে। স্বাধীনতার আগ পর্যন্ত এবং স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাবাহিনীর ক্ষমতা দখলের মাধ্যমে দেশে জনসাধারণ্যে ভয় সঞ্চারণ করা। এবং নিকট অতীতের বিডিআর বিদ্রোহ। বর্তমানে সেনাবাহিনী আগের মতো অভ্যুত্থান বা দেশ পরিচালনার সুযোগের সন্ধানে নেই।

এই ভয় ও বিরূপ মনোভাব দশক হতে দশকের পরে এসে এক গোঁজামিলের অনুভূতিতে হিসেবে জায়গা করে নিয়েছে। জনসাধারণ সুযোগ পেলেই তাই সেনাবাহিনী নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে।

সেনা সদস্য আহত বা নিহত হলে তা সেনানিবাসেই হোক বা এর বাইরে সেনাবাহিনী দ্রুত বিবৃতি দেয়, দিতে পারে যদি সরকার বলে।  
কিন্তু সেনানিবাসেই একজন সিভিল আহত/নিহত বা ন্যাক্কারজনক কিছু হলে সেনাবাহিনী সেই বিষয় নিয়ে দ্রুত কোন বিবৃতি দেয় না, দিতে পারেও না। কারণ সেনাবাহিনী শুধুমাত্র সরকারের কাছে দায়বদ্ধ থাকে। তাহলে বিচার হয় কি করে?-

[‪#‎এই‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%8F%E0%A6%87?source=feed_text&story_id=10153571304146483) আহত বা নিহত যে কোন কিছুতেই বিচার করতে হলে মামলা করতে হবে। আর মামলা করা মানে সিভিল অথোরিটির আওতাধীনে চলে যাওয়া।

[‪#‎সিভিল‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B2?source=feed_text&story_id=10153571304146483) অথোরিটির কাছে মামলা যাওয়া মানেই হচ্ছে সেখানে সেনাবাহিনী মামলার তদন্তের স্বার্থে সর্বাত্মক সহযোগীতা করা আর এ নিয়ে সকল বিবৃতি ও প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র সিভিল অথোরিটি-যতোক্ষণ না তদন্ত শেষ না হয় এবং তদন্ত রিপোর্ট শেষ না হয় ততোক্ষণ সেনাবাহিনী সর্ব সাধারণে কিছু বলার নিয়ম নেই।  
*কোটঃ  
মামলা মানে সিভিল অথারেটির কাছে হ্যান্ডওভার হয়ে গেলে জানানোর কোন বিধান নেই। ইভেন আর্মি মারা গেলেও তা সিভিল অথারেটির কাছে হ্যান্ড ওভার করা হয়। উদাহরণ :- বিডিআর বিদ্রোহ। বিডিআর বিদ্রোহে কোর্ট মার্শাল হলে তা নিয়ে জনমনে স্বচ্ছতার প্রশ্ন থাকতো। তাই সকল প্রকার বিতর্কের উর্দ্ধে যাওয়ার জন্য তা প্রচলিত আইনে ফৌজদারি দন্ডবিধি অনুসারে বিচার করা হয়েছে এবং তা পরিচালনা করেছে সিভিল অথারিটি। সিভিল অথারিটির উপর পূর্ণ অাস্থা রেখেছিলো মিলিটারি অথোরিটি।

হ্যান্ডওভার হলে তদন্ত হয়। তদন্ত শেষ হলে তদন্ত রিপোর্ট এর সাথে সিনিয়র স্টাফ অফিসারের বিবৃতি /আইএসপির(আন্তবাহিনী গনসংযোগ) এর বিবৃতি যোগ করতে হয়।  
*আনকোট।

[‪#‎সেনাবাহিনী‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80?source=feed_text&story_id=10153571304146483) তখনই প্রকাশ্যে বিবৃতি দিতে পারে যখন সেটা কোর্ট মার্শালের মধ্যে মামলা চলে এবং তাও তদন্ত ও বিচার শেষে। এই ক্ষেত্রে সেনাবাহিনীর নিজস্ব নিয়মে এবং সিভিল অথোরিটির আওতাধীন না হয়ে মামলা পরিচালনা করে এবং এর জন্যে তারা সরকারের কাছে দায়বদ্ধ থাকে।  
*কোর্টমার্শাল মানে কি সেটা নিশ্চয়ই ব্যাখ্যা করার প্রয়োজন নাই।

এইবার আসি বর্তমান ও চলমান ইস্যু প্রসঙ্গে-  
সবাই তনু হত্যার ন্যায্য ও দ্রুত বিচার চেয়ে প্রতিবাদ করছেন। উচিত এমন কিছু করা। তবে-  
এই ইস্যু নিয়ে (ইস্যু বলছি কারণ এই দেশে ধর্ষণ আরো হচ্ছে, হয়েছে কিন্তু প্রতিবাদে উত্তাল হয়েছে কতোজনের জন্য?) এতো দ্রুত ভাইরাল হওয়ার কিছু কারণ আছে-

[‪#‎ঘটনা‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE?source=feed_text&story_id=10153571304146483) ঘটেছে সেনানিবাসে, যেহেতু সেনানিবাস সবচাইতে সুরক্ষিত অঞ্চল হিসেবে চিহ্নিত এবং সাধারণ্যে সেনাবাহিনীর প্রতি বিরূপ মনোভাবকে কাজে লাগাতে তৎপর সুযোগ সন্ধানীরা। আর জনতা সেনানিবাসের মধ্যেই এমন জঘণ্য কান্ড ঘটেছে বলেছে আরো বেশী প্রতিবাদী (মানুন আর নাই মানুন-এটাই ফ্যাক্ট)

[‪#‎পোশাক‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95?source=feed_text&story_id=10153571304146483), যেহেতু হিজাব পড়তো তাই দেশের মধ্যে চলমান অন্ধবিশ্বাসীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ইস্যু (আবারো বলছি ইস্যু!)।

[‪#‎অনলাইন‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8?source=feed_text&story_id=10153571304146483) আইডেনটিটি থাকা- এ নিয়ে এর চাইতে বেশী কিছু বলার নেই।

এইবার কিছু তেতো সত্য শুনুনঃ

[‪#‎ধর্ষিতার‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0?source=feed_text&story_id=10153571304146483) ছবি কোন অর্থেই প্রকাশ করা উচিত নয়- সে বেঁচে থাকুক বা মারা যাক। অন্তত যতক্ষণ প্রকৃত অপরাধী ধরা না হয় ততোক্ষণ ধর্ষিতার ছবি প্রকাশ না করে ধর্ষকের পরিচয় জানার জন্য প্রতিবাদী হওয়া উচিত। এই ইস্যুতে যেহেতু ধর্ষক/খুনী কে বা কারা তা জানা যায়নি তাই উচিত ছিল প্রতিকী আদল বানিয়ে নেওয়া। কারণ ধর্ষিতার চেহারা নেই কোন, থাকলে সে ধর্ষিত হতো না কিছুতেই।

[‪#‎ছবি‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF?source=feed_text&story_id=10153571304146483) প্রকাশ করে বিচার চাইছেন। সেই সাথে সুযোগ সন্ধানীরা মিথ্যে ছবি দিয়ে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে-এর দায়ভার কে নিবে? যে মেয়ের ছবি এই ইস্যুর সাথে যুক্ত নয় সেই মেয়ের পরিবারের দায়ভার কি আপনি বা আমি বা অন্য কেউ নিতে রাজী?  
“তনু হত্যার বিচার চেয়ে আপনারা রক্তাক্ত অর্ধনগ্ন একটি  
মেয়ের লাশের ছবি পোস্ট করছেন।  
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ভ্রান্ত এবং বানোয়াট ছবি  
পোস্ট করা থেকে বিরত থাকুন। এটা তনুর ছবি না। এটা  
ভিয়েতনামের একটি মেয়ের ছবি।  
ছবিটি “CRIME SCENE RECONSTRUCTION: FORENSIC  
BLOODSTAIN PATTERN ANALYSIS” নামক বইয়ের ১০ নম্বর  
চ্যাপ্টারে ব্যাবহার করা হয়েছে “FORENSIC BLOODSTAIN  
PATTERN ANALYSIS” এর উদাহরণ হিসেবে।”

[‪#‎পোশাককে‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A6%95%E0%A7%87?source=feed_text&story_id=10153571304146483) হাইলাইট করে প্রতিবাদ করবেন? এই হাইলাইট করার জন্য মেয়েটি খুন হওয়ার পরেও যে প্রতিবার ধর্ষিত হচ্ছে তা কি বুঝতে পারছেন? অবাক লাগে আমরা সচেতনরাই প্রতিবাদের ভাষা বানিয়েছি- ‘হিজাব করার পরেও ধর্ষণ’! অদ্ভুত আমাদের মানসিকতা।

[‪#‎সবাই‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87?source=feed_text&story_id=10153571304146483) বিচার চাইছেন কিন্তু এখন পর্যন্ত ধর্ষক/খুনীর পরিচয় সবার আগে জানতে চাই বলে কি কেউ কিছু বলেছেন? মনে রাখবেন, ধর্ষক/খুনীর পরিচয় জানা গেলেই বিচার প্রক্রিয়া দ্রুত হবে।

[‪#‎ভিক্টিমের‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0?source=feed_text&story_id=10153571304146483) ধর্ষণ/খুনের বিচার চাইতে গিয়ে ভিক্টিমকেই ইস্যু বানিয়ে ফেলেছেন।  
এইজন্যেই ধর্ষণ আজ আমাদের সমাজে ইস্যু কিন্তু কোন সামাজিক ব্যাধি নয়।

[‪#‎ধর্ষণ‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3?source=feed_text&story_id=10153571304146483)/খুন নিয়ে প্রতিবাদী সবাই কিন্তু নিজের ভাই বোনকে কি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ শেখাচ্ছেন/শেখাচ্ছি?

তনু ধর্ষণ/হত্যার বিচারের সর্বশেষ হালনাগাদ জানতেঃ  
[https://mobile.facebook.com/story.php…](https://mobile.facebook.com/story.php?story_fbid=841556692615771&id=100002843444051)

আমরা এখন আকাশ সংস্কৃতির যুগে এসে পড়েছি। নিষেধ বা বাঁধা দিয়েও আপনি কোন কিছু হতে কাউকে নিবৃত করতে পারবেন না। পারবেন যদি শিশুকাল হতেই তাকে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দিয়ে আসেন।

আসুন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ করার সাথে সাথে নিজের পরিবারকে শিক্ষা দেই, তা না হলে প্রতিবাদ করবো, বিচার চাইবো, বিচার হবে এবং একই ঘটনা বারেবারে যুগে যুগে ঘটতে থাকবে।

বিচার চাই, বিচার চাই বলে অতিস্বত্বর বিচার চাইছেন কিন্তু বাকি যেইসব বিচার জমে আছে তারা কি দোষ করলো? বিচারের মামলা জমছে কেন? চাওয়া মাত্রই সব বিচার পাওয়া কি সম্ভব? সম্ভব নয়, সময় লাগে। সময় দিতেও জানতে হয় নচেৎ সাগর-রুনী হত্যার দ্রুত বিচারের দাবীর মতোই সব খেলো হয়ে যাবে।

প্রতিবাদ বিচার চাওয়া নিয়ে, বরং চাই সুস্থ পারিবারিক ও সামাজিক মূল্যবোধের শিক্ষার বিস্তার এবং এটা সরকারের দায়িত্ব নয়-আপনার ও আমার এবং আমাদের সবার দায়িত্ব।  
(কোট-আনকোটেড সকল তথ্য সংগৃহীত)

[‪#‎সকল_ধর্ষণ_খুনের_বিচার_চাই‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B2_%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3_%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87?source=feed_text&story_id=10153571304146483)  
[‪#‎পারিবারিক_ও_সামাজিক_মূল্যবোধের_শিক্ষার_বাস্তবায়ন_চাই‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95_%E0%A6%93_%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%95_%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8_%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87?source=feed_text&story_id=10153571304146483)

---

Comments: 35 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-2/#comments
