# ধর্ষকরা সব শোন ।

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2015-04-19T16:05:03+00:00
- Updated: 2015-04-19T16:05:03+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- Tags: একান্ত অনুভূতি, সমসাময়িক
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a8-%e0%a5%a4/

---

![y](http://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/Nilanjana10_1358222475_1-Delhi_Gang_Rape-5.jpg)

ধর্ষক রা এক পলকে নারী দেহের সব ভাঁজ খুজে পাবে ।  
বুকের স্ফীতি পরিমাপ করতে পারবে ।

কিন্তু নারীর মনের খোঁজ তাঁরা কোনদিন ও পাবে না ।

তাঁর গভীর চোখে জলাশয়ের গভীরতা খুঁজে পাবেনা ।

মেঘ কালো কেশের খোঁপা থেকে বেলী ফুলের গন্ধ পাবেনা ।

বাঁকা ঠোটে পূর্ণিমার চাঁদের দেখা পাবেনা ।

তাঁর হাসির জোৎসনা তে ভিজতে পারবে না ।

হাতে হাত রেখে চোখের ভাষায় কথা বলতে পারবে না ।

বুকে মাথা রেখে প্রিয়তমার হৃদয়ের স্পন্দন শুনতে পাবে না । ।

বিঃদ্রঃ  
শুধুমাত্র বিবাহ বহির্ভূত ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক কে রেপ বলে না । সমাজের অনুমতি তে বৈধ ভাবে , প্রেমহীন দাম্পত্যও ব্যাভিচার ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a8-%e0%a5%a4/#comments
