# ধর্মের বেসাতি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-11-28T18:00:05+00:00
- Updated: 2020-12-02T14:34:11+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf/

---

 

ধর্মের বেসাতি কেনাবেচা আর কতকাল চলবে?  
ভুলে গেলি যখন এ ধরায় এসেছিলি তখন উলঙ্গ শরীরে কোন সে ধর্মের ছাপ ছিল?  
পিতা-মাতা, পরিবার, সমাজের শেখানো বুলিতে বনে যাস- মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন গোত্রীয়।

পৃথিবীর জন্মলগ্নে নারী-পুরুষ শুধুই ছিল খোলা মাংসপিন্ডের দলা;  
আজ সেখানে লেগেছে ধর্মের মোড়কে বিজ্ঞাপনের বাহার।  
নগ্ন-শরীরে বক-ধার্মিকের বেশে টু-লেট সেঁটেছিস ক্রেতা ফাঁসাতে।

রাজনীতিতে, ক্ষুধার্ত-হাহাকারে, মৃত-সংবাদে, খেলাধূলাতে, বিনোদনের পাতায় ধর্মকে করেছিস বিভক্ত;  
ধর্ম হয়েছে আজ যত্রতত্র বিকানো অন্তঃসারশূন্য সস্তা, বাহারী পণ্য-  
জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দিলেই ধর্ম ধরা দিবে হাতের মুঠোয় ডিজিটাল পন্থায়?

 

ছবি-গুগল

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf/#comments
