# ধরলা নদী

Author: আরজু মুক্তা
Published: 2019-10-30
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/

ভুল করে কতো জায়গায় যাও  
একদিন ধরলার পাড়ে চলে এসো,  
আমি তো নদীর মতোই স্রোতস্বিনী  
উথাল পাথাল ঢেউয়ে মাতিয়ে রাখবো!

পা ভিজিয়ে দেখবে—-  
বালি হাঁস আর মাছরাঙার ওড়াওড়ি  
তোমার মনও বাঁধা পরবে;  
চিৎকার করে বলো’ভালোবাসি’!

মুখ ফিরিয়ে নিলে চর জমাট বাঁধবে  
বিরহে মৃণালিনী করুণ সুর বাজাবে!  
আমি ধরলাকে বিধবার চিৎকার হতে দেবোনা!

তুমি হাত ধরো; ভরিয়ে দাও নদীর দুকূল!!

★★ আমাদের শহরের পাশ দিয়ে বয়ে গেছে ধরলা নদী, যার উৎপত্তি ভারতের আসামে। তাকে নিয়ে এই লিখাটা।
