# ধন্য-বৃষ্টির আনন্দ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-21T07:18:51+00:00
- Updated: 2020-11-21T07:20:59+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6/

---

 

ফেলে আসা দূর-বন্দরের দিকে তাকিয়ে ভাবি  
কবে/কখন ফিরে এসে ডুব দেব গোছল-নদীতে,  
যেখানে বন্দি হয়ে আছে আজন্মের দুরন্ত আনন্দ-শৈশব;

আকাশের অগুনতি তারাগুলো রাতভর আনন্দ-হাঁটার  
খুনসুটি শেষে এই মাত্র ঘুমিয়েছে,  
আমার আটকে পড়া চোখ-মন গুলো শুধুই  
অপেক্ষার বীজ বোনে সাফ-শুচি হয়ে;

নৈশব্দ-খড়ম-পায়ের খট-খট ধ্বনিতে  
জ্বাল হচ্ছে যন্ত্রণার তীব্র আরক,  
যেন বেঁধে রেখে দেবে জন্ম থেকে জন্মান্তরে;

শীত-সকালের অবগুণ্ঠিত দুরন্ত/উড়ন্ত হাসি-রোদ্দুর  
হাতের তালুতে ফেলে নেড়েচেড়ে দ্যাখে,  
সোনারূপার ঘূর্ণায়মান জলে ধোয়া  
ধন্য-বৃষ্টির আনন্দ-উচ্ছ্বাস।

ছবি নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6/#comments
