# ধন্যবাদ!

Author: বোকা মানুষ
Published: 2014-12-01
Category: একান্ত অনুভূতি, বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/

কখনও কি বলেছিলাম?! মনে পড়ছেনা! হয়ত বলেছি, হয়ত বলিনি। যদি বলা না হয়ে থাকে, তবে বলছিঃ

আমার ভাল এবং খারাপ সময়ে যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন নানা ভাবে, তাঁদের সবাইকে আমার অন্তর নিংড়ানো অফুরন্ত **ধন্যবাদ**! কারন, তাঁদের এই পাশে দাঁড়ানো আমাকে স্বস্তি দিয়েছে, আমার জন্য তাঁদের ভালবাসাকে অনুভব করার আনন্দ দিয়েছে!

অনেক অনেক ধন্যবাদ তাদেরকেও, যারা আমার বিশ্বাসভঙ্গ করেছে, আমাকে ব্যবহার করেছে বা আমার সীমাবদ্ধতার সুযোগ নিয়েছে! তাদের এ আচরণ আমাকে জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা লাভে ও মানুষ চেনার ব্যাপারে অভিজ্ঞ হতে সাহায্য করেছে!

সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য সর্বোচ্চ শুভকামনা!
