# দ্রোহের চাঁদ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2022-01-29T06:40:18+00:00
- Updated: 2022-01-29T06:40:18+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6/

---

কবিতা একটা চিন্তার জায়গা  
যেমন মাঠ ছাড়া সফল হয় না  
তেমন ভাবনা ছাড়া কবিতার  
রূপ লাবণ্য ছোঁয়া যায় না;  
কবিতার নিখুঁত চক চকে  
একটা অস্ত্র আছে যেটা দ্বারা  
খুনও হয়- খুন থেকে বাঁচাও যায়-  
ন্যায় নীতি ধ্বংস সৃষ্টির কারিগড় বটে!  
এখন ভাবনার জায়গায় পেরেক মারা আছে  
তবুও বাঁধা মানে না কবিতার রূপ লাবণ্য  
বাহারি গন্ধ সুবাস; এমন কি দ্রোহের চাঁদ  
হয়ে ঝলমল করে বসে যে কোন কবিতা।  
১৫ মাঘ ১৪২৮, ২৯ জানুয়ারি ২২

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6/#comments
