# দ্রবীভূত বিষ-দাহ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-03-28T06:19:34+00:00
- Updated: 2019-03-28T06:29:17+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b9/

---

 

সকাল-সূর্য লুকিয়েছে মেঘের আড়ালে, অনেকক্ষণ,  
দূর গ্রহের মত, অনুপস্থিত আলোজ্বলা-ক্রিস্টাল-দৃষ্টি,  
ফেলে রেখেছে ফেরারি বাতাস;

চাঁদ-জ্যোৎস্না নিখুঁত ভাবে জ্বেলে দিয়েছে  
সবটুকু আলো, লজ্জা লুকিয়ে,  
উপচে পড়া উন্মুক্ত পূর্ণ পান-পাত্র দিয়েছে ঠেলে সম্মুখে,  
গড়িয়ে যাচ্ছে ফোটায় ফোটায় জালায়তনে।  
শরীরী রেখায় স্পষ্ট নয় বিন্দু মাত্র, নয় কণ্ঠের সজ্জা-রেখায়,  
দূরত্বের বনানী বিস্ময় ঘোরে স্তব্ধতার মানচিত্র আঁকে।

নির্ঘুম স্বপ্ন-রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়  
ক্ষয়হীন তুচ্ছ গৌণতার তোড়জোড় সুদূরে মিলায়।  
ফু দিতে থাকা বাতাসে, প্রজাপতি ডানার রঙ-চমকে,  
সকাল-সূর্য উঠবেই।

জীবাশ্ম থেকেই মায়ার জীবন, জীবনের মায়া, ছুটে ছুটে আসে,  
নুড়ি থেকে পাথর, পাথর থেকে পর্বত, ধীর স্থির দাঁড়িয়ে থাকে,  
নীলাকাশের দিকে অধীরার অপলক চোখে;

নিকুচি করা স্খলিত বিষের দাহ দ্রবীভূত হয়ে ডুবে থাকে।

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b9/#comments
