# দ্বি’শততম পোস্টের অভিনন্দন প্রিয় ব্লগার জিসান ভাইয়াকে–

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2016-08-17T01:42:44+00:00
- Updated: 2016-08-17T01:42:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: #২০০তম, #super glue
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d/

---

তিনি এভারবন্ড সুপারগ্লু দিয়ে ভাঙ্গা চশমার ডাঁট জোড়া লাগান, কেন? তিনি কী মহা কেপ্পন? আরেকটা নতুন চশমা কেন কেনেন না? নাকি তিনি ভাঙ্গারির কোন নতুন প্যাকেজ প্রোগ্রাম  হাতে নিয়েছেন, ভাঙ্গাচোরা সব জোড়া লাগিয়ে ফেলবেন বলে!  নাকি আদোতে আঁকড়ে ধরে রাখতে চান যা কিছু সব পুরনো!! আবেগী এই মানুষটা সেদিন তার লেখা [সেই আমি, এই আমি](http://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-2/)তে এক আক্ষেপ প্রকাশ করলেন–  
“কত কারণে অকারণে ভেঙ্গে যায় মানুষের হৃদয়, ভেঙ্গে যায় সম্পর্ক। ব্রেক আপ তো কথায় কথায়। দীর্ঘ বছরের বয়ে চলা সম্পর্ক গুলো নিমিষেই ছিন্ন হয়ে যায়। যে স্বপ্ন নিয়ে একজন নারী পুরুষ ঘর বাঁধে, হঠাৎ বিচ্ছেদ হয়ে যায়। যারা পারেনা, একই বিছানার একই চাদরে শুয়ে থেকেও থাকে লক্ষ যোজন দূরে। মানুষের আনন্দ ভেঙ্গে যায়, ভেঙ্গে যায় সুকুমার প্রবৃত্তি। এভার বন্ড সুপার গ্লু দিয়ে যদি সব জোড়া লাগান যেতো!”

আমি সুপারগ্লু খুঁজতে নেমে গেলাম, সত্যিই তো হাতি টেনে টেনেও যে জোড়া খুলতে পারেনা, এমন গ্লু যদি থেকে থাকে, তবে হৃদয়, সম্পর্ক, আনন্দ জোড়া লাগাবার গ্লু পাওয়া যাবেনা!! এইতো পেয়েছি, পেয়েই গেছি, না পেয়ে আমি ছাড়ি বুঝি?  কার্যকারিতা সবার ব্যবহার সাপেক্ষ।

**গ্লুর নাম হ্যাপিনেস—  
![05ee167e6a6fab4da05cbfdebe76f9b2](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/05ee167e6a6fab4da05cbfdebe76f9b2.jpg)  
আনন্দ দিয়ে দুঃখ কে জোড়া লাগানো যায়, আনন্দ দিয়ে আনন্দকেও জোড়া লাগানো যায়,  আনন্দ দিয়ে ঘৃণাকেও মুহূর্তে মিশানো যায়।কারো বিপর্যয়ও আমাদের জন্য আনন্দ নামক সুপারগ্লু হয়ে কাজ করে।  
কিন্তু কোথায় সে আনন্দ!! হনুফা বেগম আপনি কোথায়? ([হনুফা বেগম, একটি মহা বিপর্যয়ের নাম](http://sonelablog.com/%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ab%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a6%ae/))

**এবারের সুপারগ্লুর ব্র্যান্ড ভালোবাসা।  
![6390078966faadd1a63951ccbff7d60b](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/6390078966faadd1a63951ccbff7d60b-1.jpg)  
গ্লুর নামও কেউ ভালোবাসা রাখে!! আর দেখুন এই গ্লু দিয়ে কী কী করা সম্ভব। ভেঙ্গে যাওয়া বন্ধন জোড়া দেয়া যায়, আবার নাকি ভেঙ্গে যাওয়া হৃদয়ও একদম নতুনের মতো করে জোড়া দেয়া সম্ভব, কি তামশা! কিন্তু আমাদের তিনি মহাশয় কী তবে অনেক আগেই এই সুপারগ্লুর সন্ধান পেয়েছিলেন? নইলে করাত দিয়ে কেটে ফেলা গাছের গুড়ি ওমন করে হেসে উঠেছিল কী করে এমন আলোয় আলোয়। আবার কি করে তা পাতায় পাতায় সুবাতাস ছড়াতে শুরু করলো!! [স্বস্তিমুক্ত–](http://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4/)

**বন্ধুত্বের চাইতে বড় ব্রান্ডের সুপারগ্লুর নাম কী কারো জানা আছে!!  
![e10fdb8c4a910564a43b6723a8e141a1 (2) \[\]](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/e10fdb8c4a910564a43b6723a8e141a1-2-.jpg)  
আর সেই বন্ধু যদি [তোর মতন কেউ নেই](http://sonelablog.com/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%87%e0%a6%89-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/) এর মতো হয়? এমন তিনজন বন্ধু ঘিরে থেকেও তিনি আনন্দ ভেঙ্গে যাবার কথা কেন ভাবেন? ও তিনজন বন্ধুতো নয়, তার প্রকৃত সোনা বন্ধুর সংখ্যা দেখুন। [সোনা বন্ধু রে ……… ](http://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%b0%e0%a7%87/)

**এই সুপারগ্লুর নাম তুমি। জগতের সকল তুমি এক হও স্লোগান না আসে, তাই তুমির নাম “মুগ্ধতা” দেয়া যেতে পারে।  
![images (2)](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/images-2.jpg)  
“[মুগ্ধতাকে চিঠি](http://sonelablog.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a7%a7/)”  এমন চিঠি মিঠি লেখার মানুষ থাকতেও লোকে নাকি আনন্দ জোড়া দেয়ার গ্লু পায়না, কি জ্বালা!!

**আরেকটি সুপারগ্লু পেয়েছি, নাম তার জিসান।  
![broken-paper-heart-being-fixed-glue-man-s-hand-white-background-55214016 \[\]](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/broken-paper-heart-being-fixed-glue-man-s-hand-white-background-55214016-.jpg)  
প্রতিদিন জোড়া লাগাচ্ছেন, আনন্দ দিয়ে, ভালোবাসা দিয়ে, বন্ধুত্ব দিয়ে, মমতা দিয়ে। আগলে রাখছেন তার পালকে আমাদের গরীব ছোট কুটির, আমাদের সোনেলাকে। আজ আমাদের প্রিয় ব্লগার ২০০ তম পোস্ট দিলেন। তিনি ক্ষুধার্ত লেখক, লিখে লিখেই তার মনপূর্তি হয়, তিনি যেভাবে সবাইকে উৎসাহ দিতে গিয়ে টাইপের পরে টাইপ করেছেন এতোটাদিন, তাতে আরো শ’দুএক পার হয়ে গেলেও আমি অবাক হতাম না। একজন মানুষ এতো ধৈর্য্যশীল কেমন করে হয়, সে আমার বিস্ময়।  অভিনন্দন প্রিয় ব্লগার [জিসান শা ইকরাম](http://sonelablog.com/blogger/jeshan4u/) ভাইয়াকে।  জুড়তে থাকুন বন্ধনের পর বন্ধন, সুস্থ থেকে আরো অনেক অনেক করে লিখুন আমাদের জন্য,  শুভকামনা সোনেলা ব্লগের সবার পক্ষ থেকে। -{@

---

Comments: 63 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d/#comments
