# দ্বিপাক্ষিক সমঝোতা

Author: নাজমুল হুদা
Published: 2019-06-15
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%9d%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%be/

আমার টা না’হয় তুমিই নিলে,তোমার টা আমি  
হিসেব কষে দেখবো যেদিন-দুজনার টায় দামি।

কথার ভাঁজে কথা প্যাঁচে,দিচ্ছো ক্যান ফাঁকি?  
নিঃশ্বাস ভেঙে বিশ্বাস রেখে- নতুন করে ভাবি  
চলো এবার দ্বিপাক্ষিক গোপনে, হাতে হাত মাখি  
ওদের কানাঘুষার ভুল ভেঙ্গে-এই সমাজে বাঁচি।

ধরো, তুমি রানী আমি প্রজা-এক কথাতে মানি  
তর্কে তর্ক বাড়ে, মানলে বহুদূর-দুজনে তো জানি।

আদর মেখে ডাকবে তুমি?তোমার চাষের চাষী;  
ঘোলা চোখে বলবো আমি-তোমার ভিতর আমি?

নেত্রকোনা,  ময়মনসিংহ।
