# দৈত্যের প্রাণ টিয়া আমার প্রাণ তুমি

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2020-12-30T13:22:14+00:00
- Updated: 2020-12-30T13:22:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%88%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%9f%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa/

---

রূপকথার দৈত্যের যেমন-  
টিয়ার মাঝে প্রাণ,  
তেমনি আমার প্রাণ পাখি-  
তুমি জানের জান।  
টিয়ার কষ্ট হলে যেমন-  
দৈত্যের কষ্ট হয়,  
তোমার কষ্টই আমার কষ্ট-  
এটা মিথ্যা নয়।  
দৈত্য যেমন প্রাণ টিয়াকে-  
রাখে লুকিয়ে,  
একটু আড়াল হলে প্রাণটা-  
যায় যে শুকিয়ে।  
ততদিন দৈত্য বাঁচে-  
প্রাণ টিয়া বাঁচে যতদিন,  
যতদিন তুমি বাঁচবে-  
আমি বাঁচবো ততদিন।  
রূপকথার গল্প নহে-  
এটাই মনের ভাষা,  
তোমায় ঘিরেই এই মনের-  
স্বপ্ন যত আশা।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%88%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%9f%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa/#comments
