# দৈত্যরা

Author: রকিব লিখন
Published: 2017-01-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%88%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be/

●  
সত্য এখন মিথ্যা রে ভাই  
মিথ্যা এখন সত্য  
সত্য এখন বলতে গেলে  
তেড়ে আসে দৈত্য।।  
●  
দৈত্যরা সব মিথ্যাবাদী  
আমরা সবাই জানি  
হুজুর হুজুর করে আবার  
আমরা তাদের মানি।।  
●  
দৈত্যরা সব লুটের রাজা  
বাজাচ্ছে তারা তুড়ি  
আমজনতা বলতে গেলে  
বের করতে চায় ভুড়ি।।  
●  
এত কিছু দেখে রে ভাই  
চুপ থাকে না মুখ  
যদিও কাঁপে ভয়ে আমার  
দুরুদুরু বুক।  
●  
তাই তো একটু সাহস নিয়ে  
লিখলাম এই ছড়া  
আমিও কিন্তু মনে মনে  
ভয়ে দিশেহারা।
