# দেয়াল ঝুলে আছে দেয়ালে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-04-17T05:08:59+00:00
- Updated: 2019-04-17T08:44:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/

---

 

দেয়ালের সাথে কথা বলা যায়-না, হয়-ও-না কোন কথা,  
চারিদিকে শুধুই অভেদ্য দেয়াল, ডানে-বায়ে সামনে-পিছনে উপর-নীচে,  
পাহাড়-দেয়াল পথ আগলে দাঁড়িয়ে আছে দাঁত চেপে, বৃত্তাবদ্ধ জীবনে,  
নিঃশব্দ নিষ্প্রভতার চাদর মুড়ে;

ফুলের-সুঘ্রাণ-দেয়াল কাঁটা আগলে বসে আছে, পথ-জুড়ে,  
দেবে-না, নেবে-ও-না, কাগজ/কাগজের ফুল হলেও না।  
আমার তো কথা কৈ-তে ইচ্ছে করে, কথা না-বলে, কথা না-লিখে,  
চোখে, চোখের মাপ না-জেনে;

তবুও কথা হয়, কথা বলি, পাহাড় ডিঙ্গিয়ে, কাঁটায় কাঁটা ফুঁড়ে, চোখ বুজে,  
ঐ নীলাচলের সাথে, বিকেল দুপুর সন্ধ্যা বা রাতের একদম শেষ প্রহরে।  
কোন কথা না-বলেই, বোবার বেশে।

দেয়াল বেষ্টনে আজান ধ্বনি অবলীলায়, নমনীয় আনন্দ-শিহরণ অতিরেকে,  
দেয়ালে-হৃদয়ে গভীর গোপনে তান তোলে বোশেখের ঘূর্ণি-বেগ,  
সত্যিই কী বৃষ্টি নামের কেউ আছে!! দেয়ালের ওপারে!! ছিল কী কেউ!!  
কালো চোখের ছোঁয়াচ নিয়ে বিরল-চুমুকে!!

এক হত্যাকারীর দারুন-মানচিত্র দেয়ালে সেঁটে,  
দেয়াল লেপ্টে আছে দেয়ালে আলুথালু হয়ে,  
হত্যাকারী/আত্নহত্যাকারীর কপট বেশে।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/#comments
