# দেয়াল-কাব্য

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-02-19T16:18:58+00:00
- Updated: 2020-02-21T12:29:00+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

 

দেয়ালের আড়ালে ঢেকে আছে কবিতা,  
দেখো, ইটের ভাঁজে লুকিয়েছে শব্দের গাঁথুনি,  
হাজার-অজুত ছন্দের ভিড়ে  
ভুলে যাবে না-বলা অজুহাতের পঙক্তি।

দেয়ালের বুকে কান পাতো,  
নিরবতার মাঝে বেজে উঠবে প্রাচীন-চিৎকার,  
দেয়ালের ক্ষত জানে  
কী করে আগলে রেখেছে আছড়ে পড়া বিক্ষুব্ধ ঝড়-ধুলি,

দেয়ালটা আলতো হাতে স্পর্শ করো,  
এখানে নেই তো কোনো বাঁধা- ব্যাথার সীমান্ত,  
এপারে বন্ধন,  
ওপারে অজানা স্বাধীনতা..

দেয়ালটা এখানেই থাক,  
আকাশ ছোঁয়ার বাহানায় আঁকড়ে থাকুক  
মাটির মায়ায়।

দেয়াল ছুঁয়ে এসে স্পর্শ করো আমায়,  
মাটি-রক্তে গড়া এই দেয়ালের এপারে বন্ধন  
ওপারে অবাধ স্বাধীনতা….

★ অ-কবিতা  
★ছবি- আমার 🙂

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
