# দেয়ালের-ও দেয়াল থাকে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-11-30T09:41:09+00:00
- Updated: 2021-11-30T09:41:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/

---

 

দেয়ালের এপাশ থেকে ওপাশ!  
সামান্য একটি দেয়াল মাত্র;  
চাইলেই টপকানো যায়, ফুঁ দিয়েও  
গুড়িয়ে দেয়া যায়,  
গনগনে আগুন! তাও জ্বেলে দেয়া যায়,  
পেরেক ঠুকে ঠুকে নড়নড়ে করা যায়;

তারপর ও দেয়ালেই ঝুলে থাকে দেয়াল  
বিটকেল-দাঁতে, অভাব্য অসভ্যতায়;  
অবশ্য ছত্রিশ/বত্রিশ চড়ে একটা/কয়েকটা দাঁত ফেলে দেয়াই যায়;

কিন্তু কিন্তু,  
দাঁত ফেলে বা উপড়ে দিলে/নিলে ভ্যা ভ্যা করে কাঁদতে থাকবে তো,  
ভাত ই বা খাবে কী করে! ফোকলা হলে কী ভাল লাগবে!

বরং একটা কাজ করা যায়,  
বড় একটা দেয়াল টেনে আড়াল করা যায়,  
কিন্তু চিৎকার চেঁচামেচি! সে তো পৌঁছে যাবে অলিন্দ-নিলয়ে;

তার থেকে এই ই তো ভাল, গাঢ় অন্ধকার নেমে আসুক  
ঠিকঠাক ক্রান্তিকালের মত নিগূঢ় নিঃশব্দে,  
দেয়াল ঝুলে থাকুক দেয়ালে, দেয়াল হয়ে।

ছবি নেটের।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/#comments
