# দেয়ালের আহাজারি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-05-19T13:01:50+00:00
- Updated: 2019-05-19T13:01:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/

---

 

দেয়াল ঝুলে আছে দেয়ালের গায়ে, লেপ্টে লেপ্টে,  
দেয়ালে ঝুলে আছে ফেলে আসা জীবনের করুন মানচিত্র;  
দেয়ালে ঝুলে আছে নিরুপায় ঝড়-পালানো মানুষের প্রতিচ্ছবি  
সামান্য একটু আশ্রয়-প্রত্যাশা।

ক্রুর দেয়াল আড়ালে হাসে, অপেক্ষার জাল ফেলে,  
বিষদাঁত লুকিয়ে, এবারে সে নেবে তীব্র প্রতিশোধ  
আগুনের লেলিহান শিখা জ্বেলে, এক নিমিষে; নিয়েছে;  
মুহূর্তে কেড়েছে অসহায় প্রাণ, প্রাণের আকুতি ঠেলে ফেলে;

কিন্তু দেয়াল জানেনা, দেয়ালের পরে-ও দেয়াল থাকে,  
অ-টপকানোর পিচ্ছিল প্রাচীর নিয়ে!  
আশাহত দেয়াল গালে-হাতে কাঁদতে বসে  
এবারেও টেঁসে গেল না!

পাথরে বেধেছে যে প্রাণ, হারাবে-না সে কিছুতেই।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/#comments
