# দেয়ালিকা//

- Author: [বন্যা লিপি](https://sonelablog.com/author/lipi71/)
- Published: 2019-10-27T09:33:51+00:00
- Updated: 2019-10-27T09:33:51+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/

---

অমোঘ নির্ধারিত দিনের কাছে জলাঞ্জলি দেই,  
কিছু অথবা বিশাল কিছু  
দিবারাত্রির মুখরিত কলকাকলি।

সময়ের পেন্ডুলাম থেমে যায়  
অ-ঘোষিত জীর্ণতার প্রকোষ্ঠে।  
বেজে যায় সময়ের এ্যালার্ম–  
কারো পায়ের শব্দ আমি মনপ্রাণ দিয়ে চাইছি।  
ঝড়ের কাছে রেখেছি কাতর বিবরন। জেগে রয় তবু পাথরকুচি মন।

দিনরাত্তির বাস্তবতা…..  
নেই নেই নেই…..  
তবু আছে  
আছে কিছু স্মৃতীময় অনুভবের দেয়ালিকায়।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/#comments
